সখীপুরে তক্ষক অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় বন বিভাগ ও পুলিশ তক্ষকটি ছেড়ে দেয়।
এর আগে উপজেলার বগাপ্রতিমা গ্রামের মাইন উদ্দিনের বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তক্ষকটি উদ্ধার করে পুলিশ। এ সময় মাইনউদ্দিন, রাইসুল ইসলাম আসাদ ও নাজমুল হাসান নামের তিন যুবককে তক্ষকসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদ বলেন, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণে বনে তক্ষকটি অবমুক্ত করা হয়েছে। ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, আটক হওয়া ব্যক্তিরা ভুল স্বীকার করায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
