মধুখালীতে ট্রাক চাপায় নিহত ১

আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৪:৪৮
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ইট বোঝাই ট্রাকের চাপায় পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে মধুখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মধুখালী পৌর সভার গোন্দারদিয়া গ্রামের অনীল সরকারের ছেলে বিদ্যুৎ সরকার (৪৫)। 
 
মধুখালী থানা ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, মধুখালী বাজার এলাকায় দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের কেউ মামলা দিলে মামলা গ্রহণ করা হবে। 
 
ইত্তেফাক/কেকে