'বঙ্গবন্ধু আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা'

আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৫:৩৭
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট ছিলেন। তিনি আধুনিক বাংলার স্বপ্নদ্রষ্টা। কিন্তু ঘাতকেরা তার স্বপ্নকে বাস্তবায়ন হতে দেয়নি।
 
আজ শনিবার দুপুরে সিংড়া গোলই আফরোজ সরকারি কলেজের নবীন বরণ, বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। পলক এস সময় বলেন, আজ যে প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ছিলো না। শিক্ষার্থীরা শিক্ষা বিমুখ ছিলো। এখন সে প্রতিষ্ঠানে অনার্স কোর্স চালু করেছি। এখন চলনবিলের কৃষকের সন্তানরা পান্তা ভাত খেয়ে অনার্স করতে পারছে। এ কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজ করা হবে। এ কলেজে আইসিটির প্রকল্প চালু করেছি। কম্পিউটার ল্যাব চালু রয়েছে। সিংড়াতে ৫৩ টি প্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ল্যাব চালু করেছি। সিংড়াতে প্রথম উপজেলা হিসেবে থ্রিজি নেটওয়ার্ক চালু করেছি। সিংড়াতে ২২৩ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু হয়েছে। যেখানে ২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।এজন্য তরুণদের তৈরি হতে হবে।
 
প্রতিমন্ত্রী আরো বলেন, ৩৭ বছরের অবহেলিত চলনবিলের প্রাণের দাবি জননেত্রী শেখ হাসিনা ১৬ কি.মি. সড়ক নির্মাণ করে দিয়েছেন। যার কারণে কৃষকদের জীবনমানের উন্নয়ন হয়েছে, স্বাস্থ্য, শিক্ষা এবং সার্বিক উন্নয়ন হয়েছে। আগে ২৪ হাজার গ্রাহক বিদ্যুৎ পেত, বিগত ৯ বছরে ৪৮ হাজার নতুন বিদ্যুতের গ্রাহক সংযোগ পেয়েছে। আগে ৩০ শতাংশ মানুষ বিদ্যুতের সুবিধা পেতো এখন ৮৫ শতাংশ মানুষ সুবিধা পাচ্ছে। সিংড়ার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট হয়েছে। স্কুল, কলেজের শতাধিক ভবন হয়েছে। এজন্য উন্নয়ন, ঐক্যের মার্কার নৌকার পক্ষে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান।
 
কলেজের অধ্যক্ষ এ এইচ খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সাবেক ভিপি মোফাজ্জল হোসেন, সাবেক এজিএস দেদার হায়াত, সাবেক জিএস মমিন মণ্ডল, ছাত্রসংসদের বর্তমান  ভিপি সজিব ইসলাম জুয়েল, জিএস বেলায়েত হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারন সম্পাদক মুনির হোসেন। 
 
ইত্তেফাক/এসএস