বেনাপোলে ট্রাকভর্তি আতশবাজির চালান জব্দ

আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৭:৩৭
বেনাপোল কাস্টম হাউসের ইনভেস্টিগেশন রিসার্স মেনেজমেন্ট  গ্রুপের একটি প্রতিনিধিদল ভারত থেকে চোরাই পথে আসা ট্রাক ভর্তি আমদানি নিষিদ্ধ ভারতীয় আতশ বাজির একটি চালান জব্দ করেছে। 
 
বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সঈদ আহম্মেদ রুবেল জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, চোরাকারবারীর একটি চক্র ভারত থেকে আতশবাজির খণ্ড খণ্ড চালান সীমান্ত পার করার পর বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে ট্রাক ভর্তি করে বেনাপোল হয়ে ঢাকার দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাস্টমের আইআরএম (ইনভেস্টিগেশন রিসার্চ ম্যানেজমেন্ট) এর সদস্যরা বৃহস্পতিবার রাতে বেনাপোল কাস্টমের সামেনে থেকে ট্রাকটি জব্দ করেন। পরে শনিবার কাস্টম, বন্দর, শুল্ক গোয়েন্দা, বেনাপোলস্থ আমদানি কারক ও সিএন্ডএফ প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রাকের ডালাখুলে তার ভিতর থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় আতশবাজি জব্দ করা হয়। 
 
ট্রাকসহ জব্দকৃত আতশবাজির মুল্য ৪৮ লাখ টাকা বলে তিনি জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি