বগুড়ার কাহালু উপজেলার গিরাইল গ্রামে শনিবার বিকেলে টিনের চালার উপর থেকে পড়ে হরিয়া (৫০) নামে এক ব্যক্তি মারা গেছে।
জানা গেছে, হরিয়া চালা মেরামত করার জন্য বাঁশের ফ্রেমের উপরে উঠে টিন লাগাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশ পা ফস্কে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কাহালু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
হরিয়া ওই গ্রামের মৃত হরেরামের পুত্র এবং তিনি মুড়ি ব্যবসায়ী। কাহালু থানার এস.আই আব্দুর রহিম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
