ফুলপুরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ২৪ মার্চ ২০১৮, ২২:৪০

ফুলপুরে শনিবার ৭টার দিকে এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-শেরপুর মহাসড়কের পাশে পয়ারী ইউনিয়নের সাহাপুর নাওধারা মসজিদের কাছে ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। যুবকের নাম আলিম উদ্দিন(৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলিম উদ্দিন পাশবর্তী নকলা উপজেলার পাটাকাঠা গ্রামের আবু সিদ্দিকের ছেলে। বাবা তার ছেলের লাশ ঘটনাস্থলে এসে শনাক্ত করেছেন।

তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা তার ছেলেকে হত্যা করে সিএনজি অটো রিকশা নিয়ে গেছে। চারদিন আগে গত বুধবার আলিম উদ্দিন সিএনজি অটো রিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

ফুলপুর থানার ওসি এ. কে. এম. মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। তদন্ত চলছে।

ইত্তেফাক/নূহু