ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। আজ সোমবার ভোর থেকে দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করা হয়।
সকালে ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেন, 'আমাদের এই স্বাধীনতা অর্জনের মূল নায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বলিষ্ঠ ভূমিকায় আমরা আজ স্বাধীন বাংলায় উপহার পেয়েছি লাল সবুজের পতাকা। এই পতাকা আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বীরের জাতি হিসেবে পরিচয় বহন করছে।'
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েদউল্লাহ সাকলাইন ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান। পতাকা উত্তোলন শেষে বিভিন্ন স্কুল-কলেজ ও প্রশাসনের পক্ষ হতে মনমুগ্ধ কুচকাওয়াজ পরিবেশন করেন।
ইত্তেফাক/এসএস
