পুঠিয়ায় ব্যবসায়ী খুন

আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৫:১০
রাজশাহীর পুঠিয়া উপজেলার মাইপাড়া গ্রামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল রবিবার রাতে এঘটনা ঘটেছে।
 
নিহতের নাম- আবুল হোসেন (৫০)। তিনি ওই গ্রামের হাশেম শাহের ছেলে।
 
পুলিশ ও নিহত আত্মীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেন প্রতিদিনের ন্যায় সন্ধ্যার পর ঘরে ঘুমাতে যান। এরপর সকালে তার মরদেহ স্থানীয়রা একটি আম বাগানে ঝুলন্ত দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দুটি মোবাইল সিম সহ মরদেহ উদ্ধার করেছে। পুলিশ ঝুলন্ত লাশের পাশেই ধস্তাধস্তির স্থানটি সনাক্ত করে। লাশের মুখ মণ্ডল বাঁধা ছিল। নিহতের আত্মীয় স্বজন ও গ্রামবাসীর ধারণা- আবুল হোসেনকে হত্যা করে আমগাছে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রাখে।
 
পুঠিয়া থানায় ওসি সায়েদুর রহমান ভূইয়া জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তে খুনের আলামত পাওয়া গেলে হত্যা মামলায় রজু হবে। এখানে উল্লেখ্য, দু'বছর আগে নিহতের স্ত্রী শাহানাজ বেগমকে নিজ ঘরে গলা কেটে দুর্বৃত্তরা খুন করে পালিয়ে যায়।
 
ইত্তেফাক/এসএস