শার্শায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৬:২৫
২৫ মার্চ গণহত্যা দিবসে সকল শহীদদের স্মরণে যশোরের শার্শা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্বলন করা হয়।
 
এতে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, এসিল্যান্ড আব্দুল ওয়াদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, রাজনৈতিক ব্যক্তিত্বসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
 
এসময় শহীদ মিনার চত্বরে ২৬ হাজার মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানের অায়োজন করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি