বেনাপোল কাস্টম হাউসে ব্ল্যাকআউট

আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৬:৩৪
সারা দেশের মতো বেনাপোল কাস্টম হাউসে সরকার ঘোষিত ব্ল্যাকআউট কর্মসূচি পালিত হয়েছে। ১৯৭১ সালে নিরস্ত্র বাঙ্গালির ওপর পাকিস্তানি বাহিনীর গণহত্যার সেই ২৫ মার্চের কালো রাতের স্মরণে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় সরকার। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবিবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত বেনাপোল কাস্টম কর্মকর্তারা ব্ল্যাকআউট কর্মসূচি পালন করেছেন।
 
এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আ আ ম আমিমূল ইহসান খান, ডেপুটি কমিশনার সাইদ আহম্মেদ রুবেল, শাকিলা পারভীন, জাকির হোসেনসহ কাস্টমসের সকল কর্মকর্তা কর্মচারীরা। এসময় কাস্টম হাউসসহ বন্দর নগরী বেনাপোলে ১ মিনিটের জন্য সবকিছু স্তব্ধ হয়ে যায়। আমদানি-রফতানি বন্ধসহ ১ মিনিট অন্ধকারে নিমজ্জিত হয় বন্দর নগরী বেনাপোল।
 
ইত্তেফাক/আরকেজি