কুষ্টিয়ায় বাস খাদে, নিহত ২

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১১:৪৮

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। রবিবার ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে জয়পুরহাট থেকে ৫৮ জন যাত্রী নিয়ে রবিশালগামী বাসটি কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর নামক স্থানে মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুইজন যাত্রী নিহত হন।

 

নিহতরা হলেন, হাজী আব্দুল কাদের (৭০) ও মাহাতাব উদ্দিন (৪০)। নিহতদের দুজনের বাড়ি নওগাঁ জেলায়। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ ব্যক্তি আহত হন। বাসটি জয়পুরহাট থেকে বরিশাল চরমোনাই পীরের দরবারে যাওয়ার সময় কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে চালকের অসাবধানবশতঃ এ দুর্ঘটনাটি  ঘটে বলে পুলিশ জানায়। আহতদের কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নুল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।

 

ইত্তেফাক/এএম