গৌরনদীতে স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট : ২৬ মার্চ ২০১৮, ২২:৪৯

নানা কর্মসুচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বরিশালের গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকালে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াচ, মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পূর্ণমন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিছুর রহমান, জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, পৌর আ’লীগের সভাপতি মনির মিয়া, সাধারন সম্পাদক কবির খান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, অ্যাড. সাহিদা আক্তার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া প্রমূখ।

ইত্তেফাক/নূহু