চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বালুচরা এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. নান্টু (২৮), মো. রাফিক (২২) ও মো. জামশেদ (৩০)। আহত মো. রেজাউল আকবরকে (৩২) ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
বায়েজিদ বোস্তামি থানার এস আই নুরুল ইসলাম বলেন, গভীর রাতে বালুচরা এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
