বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৩:২৬
বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, উপজেলার লবণসাড়া গ্রামের একটি জমির মধ্যে পার্শ্ববর্তী আউয়ার সাইক্লোন শেলটার নির্মাণের রড কাটার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক সাইফুল ইসলাম গুরুতর আহত হন। অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সাইফুল ইসলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার বালাটারী এলাকার সোবাহান আলীর ছেলে।
 
ইত্তেফাক/এসএস