নিখোঁজ হওয়ার ৫দিন পরেও গৌরনদীর তিকাসার গ্রামের রিক্সাচালক শাহজাহান সরদারের (৬০) সন্ধান মেলেনি।
তার ছোট ভাই গৌরনদী বন্দরের মুদি দোকানদার এচাহাক সরদার (৫৫) জানান, ১৫দিন আগে শাহজাহান সরদার গৌরনদী থেকে ঢাকায় তার পুত্রদের কাছে বেড়াতে গিয়েছিলেন। গত ২৩ মার্চ শুক্রবার মোহাম্মাদপুর ঢাকা উদ্যান জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় মোহাম্মাদপুর থানায় জিডি করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
