সুনামগঞ্জ প্রতিনিধি
জেলা তথ্য অফিসের আয়োজনে মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—কুরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, গ্রামের মুরুব্বি নুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দিনব্যাপী সংগীতানুষ্ঠান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম প্রদর্শন করা হয়।
