বোরো ধান ক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব সরদার (৫০) নামের এক কৃষক মারা গেছেন। তিনি গৌরনদী উপজেলার সালতা গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের পুত্র।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম জানান, কৃষক মোতালেব সরদার উপজেলার সীমান্তবর্তী কালকিনি উপজেলার পূর্ব বনগ্রাম এলাকার জমিতে বোরো ধানের চাষ করেন। অতিসম্প্রতি ধান ক্ষেতে ইদুরের আক্রমণ থেকে রক্ষা পেতে মোতালেব তার ধান ক্ষেতের চারপাশে জিআই তার (গুনা) দিয়ে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে অসাবধানতাবশত ওই বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/নূহু
