ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের দুই দিনব্যাপী ১৪তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও ভিটাবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আব্দুর রব হাওলাদার, বিশিষ্ট সমাজসেবী ও সাবেক শিক্ষক সৈয়দ আনোয়র হোসেন, জেপি নেতা মো. নজরুল ইসলাম, এসআই বিকাশ চন্দ্র, ইউপি সদস্য মো. বেলায়েত হোসেন, শিক্ষক স্বপ্না রান, নাজমা আক্তার, মেরিনা আক্তার, অর্চনা রানী, সাবেক শিক্ষক জোহরা আক্তার প্রমুখ। পরে ৫৬টি ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
ইত্তেফাক/আরকেজি
