ভাণ্ডারিয়ায় মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুইদিন ব্যাপী ২১তম বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে পড়ায় বেশি মনোযোগী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এবং সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।
এছাড়া বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুন, সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন বাবুল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, শিক্ষক আবুয়াল হোসেন, প্রবীর কুমার মিন্টু হাওলাদার প্রমুখ। পরে ৬৬টি ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ২৮শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেন প্রধান অতিথি ও অতিথিরা।
ইত্তেফাক/আরকেজি
