বাহরাইনের রাজধানী মানামায় সম্প্রতি এএওআইএফআইয়ের ১৭তম বার্ষিক শরীয়াহ বোর্ড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর পক্ষ থেকে বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ কনফারেন্সে যোগদান করেন। কনফারেন্স-এর দ্বিতীয় দিনে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ও অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স (এএওআইএফআই) এর মধ্যে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং বিষয়ক আন্তর্জাতিক মানের প্রফেশনাল কোর্স ‘সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউনটেন্ট’ (সিআইপিএ) কোর্স চালু করা এবং বাংলা ভাষায় এএওআইএফআইর শরীয়াহ স্ট্যান্ডার্ড অনুবাদ করার লক্ষ্যে দুটি সমঝোতা স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের পক্ষে মো. আবদুল্লাহ শরীফ এবং এএওআইএফআইয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শায়খ ইবরাহীম বিন খালীফাহ আল-খালীফাহ স্বাক্ষর করেন।
