তেথুলিয়া ইউপির চেয়ারম্যান হলেন আবুল কালাম

আপডেট : ২৯ মার্চ ২০১৮, ২৩:৪৫

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার তেথুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে  নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ ( নৌকা) ।

বৃহস্পতিবার উপনির্বাচনে ৪হাজার ৮’শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম একমাত্র প্রার্থী সদ্যপ্রয়াত সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদের স্ত্রী সামিনা ইয়াসমিন ( ঘোড়া) পেয়েছেন ৪হাজার ২’শ ৬৬ ভোট।

মোট ১৩ হাজার ৭শ ৯৪ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৭’শ ৪৪জন বৈধ ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করলেন।

মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাত আলী জানান, কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ৫জনকে আটক করে পুলিশ। তাদের  প্রত্যেককে ২’শ টাকা জরিমানা করে  ছেড়ে দেয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু