রাজধানীর দক্ষিণখানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহিরুল ইসলাম (৩৭) নামে এক ‘ডাকাত’ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, জহিরুল ইসলামসহ পাঁচজনকে ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে জহিরুল নিয়ে রাতে অভিযানে নামে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি করে। পরে পুলিশ ও ডাকাতের মধ্যে গোলাগুলিতে জহিরুল গুলিবিদ্ধ হন।
দক্ষিণখান থানার ওসি তপন কুমার সাহা জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এএম
