পুঠিয়ায় দুই ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের জয়

আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১০:০৫
রাজশাহীর পুঠিয়া উপজেলার দুই ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরমধ্যে ভালুকগাছি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. তাকবির হাসান (নৌকা) প্রতীকে ১ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে  নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম (ধানের শিষ) প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৪৬ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী (আনারস) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩০ ভোট, মাইনুল ইসলাম তোতা (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩২ ভোট, মুনজুর রহমান (চশমা) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪০ ভোট এবং নাজমুল গনি (পিন্টু) ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট।
 
অন্যদিকে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৯১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আবু হায়াত মোহা. আসাদুজ্জামান (ধানের শিষ) প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৪৩৯ ভোট পেয়েছেন। বিএনপির স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম (হাতুর) প্রতীকে পেয়েছেন ৬৮৪ ভোট। পুঠিয়া উপজেলার দুই ইউপি নির্বাচন দীর্ঘ ১৫ বছর পর ২৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়। তবে ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটে।
 
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুইটি ইউপির মধ্যে ভালুকগাছিতে ১২টি ভোটকেন্দ্রে ভোটার ছিল ২৫ হাজার ৭৪০, চেয়ারম্যান প্রার্থী ৬, সংরক্ষিত সদস্য প্রার্থী ১০, সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থী ছিল ৪৬ জন। শিলমাড়িয়ার ১১টি ভোটকেন্দ্রে ভোটার ছিল ২৮ হাজার ৭২১, চেয়ারম্যান প্রার্থী ৩, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৩ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে প্রার্থী ছিল ৪৩।
 
ইত্তেফাক/এসএস