বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে তিনি বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) আধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান দুলাল, সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক আধ্যাপক ডা. আবু নাসার রিজভীসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, সিভিল সার্জন ডা. রবিউল হাসান, গোপালগঞ্জ বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. চৌধূরী শফিকুল আলম, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক ডা. প্রফেসর সাইফুদ্দিন আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল বশার খায়েরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এরপর উপাচার্য টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
দুপুর ১টায় স্থানীয় সরকার বিভাগের নব নিযুক্ত সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের প্রাধন প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ প্রশাসন ও প্রকৌশল বিভাগের পদস্থ কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী উপলক্ষে দুপুর ১টা ১৫ মিনিটে এসেনশিয়াল ড্রাগস কো. লি. শ্রমিক কর্মচারী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন কাহার, সাধারণ সম্পাদক মো. নূর আলম ও কার্যকরী সভাপতি শেখ মোহাম্মদ মণির নেতৃত্বে নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সংগঠনের ঢাকা, বগুড়া ও খুলনা শাখার নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
ইত্তেফাক/আরকেজি
