শনিবার নোয়াখালীর সেনবাগে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে এই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা। উপস্থিত থাকবেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, জাতীয়পার্টি নেতা ও তেজগাঁও কলেজের সাবেক ভিপি হাসান মঞ্জুর প্রমুখ। অনুষ্ঠান শেষে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
ইত্তেফাক/এমআই
