মেঘনায় ঝড়ের কবল থেকে অল্পের জন্য রক্ষা পেল এমভি মমতাজ লঞ্চের আড়াই শতাধিক যাত্রী। উপজেলা ষাটনলের মেঘনায় লঞ্চটি শুক্রবার সন্ধ্যার দিকে ষাটনল লঞ্চঘাটের কাছাকাছি আসার পর ঝড়ের কবলে পরে।
কয়েকজন যাত্রী ও স্টাফদের সাথে কথা বলে জানা যায়, মমতাজ লঞ্চটি ঝড়ের কবল থেকে রক্ষাপেতে দ্রুত ঘাটে নোঙ্গর করলে যাত্রীরা অল্প সময়ের মধ্যেই লঞ্চ থেকে নামতে সক্ষম হন। যাত্রীরা তাড়াহুরা করে নামতে গেলে লঞ্চটি একদিকে কাত হয়ে গেলে লঞ্চের ভেতরে পানি ঢুকতে শুরু করে এবং দ্রুততম সময়ে যাত্রীরা নেমে গেলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ইত্তেফাক/আরকেজি
