হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবি

আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৩:৪৯
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার অদূরে ঠেঙ্গার চরের (ভাসানচর) কাছে মেঘনা নদীতে চট্টগ্রাম থেকে হাতিয়াগামী মাল বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে বৈশাখী ঝড়ের কবলে পড়ে এ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
 
এ সময় সারেংসহ ১০ যাত্রী অন্য জেলে নৌকার সাহায্যে চরে উঠতে সক্ষম হলেও এমভি খাজা আজমীর নামের ডুবে যাওয়া ওই ট্রলারের প্রায় ১ কোটি টাকার মালামাল নদীতে নিমজ্জিত হয়।
 
ওই ট্রলারের মালিক হাতিয়ার ওছখালী বাজারের ব্যবসায়ী আলা উদ্দিন জানান, ট্রলারে বিভিন্ন ব্যবসায়ীদের টিন ও মুদি মালামাল ছিল। এসকল মালামালের মূল্য প্রায় ১ কোটি টাকা।
 
হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস