খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ঝালবাড়ি বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে ঝালবাড়ি বাজারে একটি দোকান ঘরের পজিশন নিয়ে গোলাম শেখ ও সালাম শেখ নামে আপন দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় সালাম শেখের ছেলে খায়রুল শেখ ও খুরশিদ শেখ গোলাম শেখের ছেলে রেজা শেখকে (৫৫) বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। রেজা মারাত্মক জখম হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
বটিয়াঘাটা থানার ওসি মোজাম্মেল হক মামুন বলেন, নিজেদের মধ্যে জমিজমা নিয়ে সংঘর্ষে রেজা শেখের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসএস
