নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে রাণীনগর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মাদক পল্লী নামে পরিচিত পশ্চিম বালুভরা গ্রাম নামক এলাকা থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
এঘটনায় পলাতক মাদক ব্যবসায়ী পশ্চিম বালুভরা (চরপট্টি) গ্রামের মৃত তালেবের ছেলে জহুরুল ইসলাম ও চকবুলাকী গ্রামের মাদক ব্যবসায়ী মৃত আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কারের ছেলে কামাল হোসেনকে সনাক্ত করে তিনজনের নাম উল্লেখ করে মাদক দ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, পশ্চিম বালুভরা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ চার কেজি গাঁজা উদ্ধার করে। তবে পলাতক মাদক ব্যবসায়ীদের আটক করার জোর চেষ্টা চলছে।
ইত্তেফাক/কেকে
