ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০১৮, ২২:২৬
কক্সবাজারের চকরিয়ায় ৬তলা ভবনের ছাদ থেকে পড়ে নিধি নামের ১৪ মাস বয়সি এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভার পুরাতন বিমান বন্দরস্থ মালেক টাওয়ারে এ ঘটনা ঘটে। নিধি পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার মোস্তাক আহমেদের মেয়ে।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১৪ মাস বয়সি ছোট বোন নিধিকে কুলে নিয়ে ছয় তলা ভবনের ছাদে নিয়ে যায় ৫ম শ্রেণি পড়ুয়া বড় বোন নিলিমা আহমেদ। ছাদের কিনারায় গিয়ে সড়কে চলাচলরত গাড়ি দেখাচ্ছিল ছোট বোনকে। এসময় অসর্তকতায় কুল থেকে নিচে পড়ে যায় শিশু নিধি। সাথে সাথে মারা যায় সে।
 
ইত্তেফাক/আরকেজি