টাঙ্গাইলের মির্জাপুরসহ ছয় উপজেলায় ভুয়া বিলের অভিযোগ পাওয়া গেছে। মির্জাপুরের উত্তর পেকুয়া গ্রামের আব্দুল কাদের খান অভিযোগ করেন, ‘বিল পাওয়ার পর নিয়মিতভাবে পরিশোধ করেছি। এর পরও ২০ হাজার টাকার একটি ভুয়া বিল দিয়েছে বিপিডিবি সখীপুর অফিস।
আমরাইল গ্রামের ইউনুছ আলীর নামে ২০ হাজার টাকার বিল, উত্তর পেকুয়া গ্রামের হাকিম মিয়ার নামে ২০ হাজার, বাদশা মিয়ার নামে ২০ হাজার এবং হরিদ্রাচারা গ্রামের বেল্লাল মেম্বারের নামে ১ লাখ টাকার ভুয়া বিদ্যুত্ বিল দিয়েছে সখীপুর উপজেলার বিপিডিবি বিদ্যুত্ বিভাগ। ভুক্তভোগী এসব গ্রাহক ভুয়া বিল মওকুফসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুত্ অফিসে অভিযোগ নিয়ে গেলে তাদের সঙ্গে খারাপ আচরণ এবং বিল পরিশোধ না করা হলে বিভিন্ন মামলার ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন।
এদিকে অনুসন্ধানে জানা গেছে, বিদ্যুত্ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এলাকায় না গিয়ে মিটার রিডিং না দেখেই তাদের মনগড়া বিল গ্রাহকদের হাতে ধরিয়ে দিচ্ছেন। এমনকি অনেক গ্রাহক রয়েছেন যারা লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন। তারপরও তাদের নামে হাজার হাজার টাকা ভুয়া বিল দিয়ে হয়রানি করা হচ্ছে।
অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী এসব ঘটনার সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু
