বাগেরহাটের রামপালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত হায়দার আলী সুন্দরবনের একটি বনদস্যু দলের সদস্য। উপজেলার সাপমারী তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় শনিবার গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) জানিয়েছে, তিন বনদস্যুর অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করার কথা ছিলো। সেই মোতাবেক তাদের আনতে শনিবার রাতে সাপমারী এলাকায় যায় তারা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটলে সেখানে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
ইত্তেফাক/এএম
