আজ রবিবার সকাল ১০টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়ীয়া গ্রামে ট্রলির সাথে মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- মাগুরার মহম্মদপুর উপজেলার ফলসিয়া গ্রামের আবু জাফরের পুত্র নূর ইসলাম (২০) ও হাটবাড়ীয়া গ্রামের চাঁদ আলীর পুত্র ইব্রাহিম (২২)। আহত মিলনকে (২০) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সকলেই মহম্মদপুর উপজেলার নাগরা গ্রামের একটি ইটভাটার শ্রমিক এবং মটরসাইকেলের আরোহী।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম জানান, মহম্মদপুর উপজেলার হাটবাড়ীয়া গ্রামে ট্রলির সাথে মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত একজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহম্মদপুর থানায় মামলা হয়েছে। লাশ মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই
