সীতাকুণ্ড থেকে পালিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকাকে চট্টগ্রাম শহরের অলংকার সাগরিকা থেকে পুলিশ আটক করেছে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, পৌরসভাস্থ আমিরাবাদ এলাকার ইউসুফ সওদাগরের মেয়ে তসলিমা আক্তারের (২৪) সঙ্গে গত দুই মাস আগে অন্য এক ছেলের বিয়ের কথা চূড়ান্ত হয়। গত এক সপ্তাহ আগে মেয়ের বয়সের চেয়ে ২ বছরের ছোট পৌরসভাস্থ পেশকার পাড়ার রংমিস্ত্রী মহিউদ্দিনের (২২) সঙ্গে প্রেমের টানে পালিয়ে যায়।
এ ঘটনায় তসলিমার পিতা থানায় অভিযোগ করলে এসআই আনোয়ার হোসেন খান গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১১টায় চট্টগ্রাম শহরের অলংকার সাগরিকা এলাকার একটি বাসা থেকে আটক করে প্রেমিক জুটিকে নিয়ে আসে।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার এসআই আনোয়ার হোসেন খান জানান, ছেলেমেয়ে ২জনের পরিবারের সদস্যদের মধ্যে বিষয়টি বিয়ের মাধ্যমে মিমাংসা করার জন্য আলোচনাধীন আছে।
ইত্তেফাক/এমআই
