পীরগঞ্জে দিনাজপুর শিক্ষা বোর্ডে চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিককে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনার মঞ্চে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সহ-সভাপতি শামিমুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব ও মোজাহারুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব, প্রধান শিক্ষক মফিজুল হক, শিক্ষক নেতা আজাহারুল ইসলাম ও উপজেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম মোল্লা প্রমুখ।
পরে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিকের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী।
ইত্তেফাক/আরকেজি
