স্বরূপকাঠিতে বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২২:১৬

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে সোমবার রাতে হেলেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সোহাগদল গ্রামে এ ঘটনা ঘটে।  এ ব্যাপারে নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, থানায় ইউডি মামলা দায়ের শেষে ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।