জেপি'র কেন্দ্রীয় নেতা আবুর মা আর নেই

আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৫:১১
জাতীয় পার্টি'র (জেপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দীকি আবুর মাতা হাসিনা সিদ্দীকি আর নেই (ইন্না...রাজিউন)। 
 
জানা যায়, আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটে মানিকগঞ্জের গড়পাড়া বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ মেয়ে ৩ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব গড়পাড়া বাসভবন প্রাঙ্গণে মাজার শরিফের পাশে জানাযা অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/এসএস