মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার স্ত্রী হালিমা খাতুনের ইন্তেকাল

আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৬:৫৯
উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার স্ত্রী হালিমা খাতুন (৮৫) রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.....রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
মঙ্গলবার বাদ জোহর মরহুমার পূর্ব-ভাণ্ডারিয়ায় গ্রামের বাড়ি জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী এবং ব্যারিস্টার ময়নুল হোসেন ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর (এমপি) চাচি। এছাড়া মরহুমার তিন সন্তানের মধ্যে বড় ছেলে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন নিজাম মিয়া, মেঝ ছেলে মো. মাহমুদ হোসেন বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী এবং ছোট ছেলে মো. মাহিবুল হোসেন মাহিম ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান।
 
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষীক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। এছাড়াও শোক প্রকাশ ও সমবেদনা জানান সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ওয়ার্কাস পার্টির উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃকিত সংগঠন প্রধান, কর্মরত সাংবাদিকসহ উপজেলার বিশিষ্ট জনরা।
 
এদিকে চাচির জানাজা নামাজে অংশ নিতে একটি বিশেষ হ্যালিকপ্টারযোগে সোমবার দুপুরে এক সংক্ষিপ্ত সফরে ভাণ্ডারিয়ায় আসবেন পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
 
ইত্তেফাক/আরকেজি