টেকনাফে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু; ১ম দিন অনুপস্থিত-৮

আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৭:২৪
সারা দেশের ন্যায় টেকনাফেও উৎসবমুখর পরিবেশে এইচএসসি এবং আলিম পরীক্ষা শুরু হয়েছে। ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫০জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৪২জন পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। প্রথম দিনের পরীক্ষায় ৮জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। 
 
সোমবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) প্রণয় চাকমাসহ অন্যান্যরা।
 
কলেজ পর্যায়ে এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টেকনাফ ডিগ্রী কলেজ ও হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ৩১০জন পরীক্ষার্থীদের মধ্যে ৩০৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ নেয়। ওই কেন্দ্রে পরীক্ষার প্রথম দিনে ২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 
 
মাদরাসা পর্যায়ে রঙ্গিখালী দারুল উলুম ফাজিল(ডিগ্রী) মাদরাসা পরীক্ষা কেন্দ্রে জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদরাসা,হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা ও রঙ্গিখালী ফাজিল মাদরাসার ১৪০জন পরীক্ষার্থীদের মধ্যে ১৩৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। উক্ত কেন্দ্রে ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 
 
ইত্তেফাক/রেজা