টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের মাঝামাঝি বাংলা চ্যানেল থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান উদ্ধার করেছে কোস্টগার্ড।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডাররা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরের দিকে শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিন্সের মাঝামাঝি বাংলা চ্যানেল হতে সন্দেহজনক একটি ফিশিং বোডকে ধাওয়া করলে তারা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তা সিজি স্টেশনে নিয়ে গণনা করে ৭ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
ইত্তেফাক/আরকেজি
