পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল মল্লিকপাট গ্রামে শিলাবৃষ্টির আঘাতে আহত মোছাঃ জুঁই খাতুন (১৩) সোমবার রাত ৮টার দিকে মারা গিয়েছে। জুঁই ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
গত শুক্রবার বিকেলে প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছিল। এ সময় শিলাবৃষ্টির আঘাতে জুঁই আহত হয়। তাকে মুমুর্ষু অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হলে রবিবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সোমবার তার অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যায়।
হরিপুর ইউপি সচিব মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
