ভাঙ্গায় মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৪:৪৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী মমিন মিয়া'র (৬০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
 
নিহত মমিন মিয়া ওই গ্রামের সোনা মিয়ার সন্তান। বাড়ির পাশেই কুমার নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করে মাছের ব্যবসা করতেন তিনি। আজ সকালে নদীর তীরের একটি বাগানের চাম্বল গাছের মগ ডালে তার লাশটি ঝুলতে দেখে এলাকাবাসী।
 
থানার উপ-পরিদর্শক মোজাফফার হোসেন জানায়, খবর পেয়ে প্রাথমিকভাবে আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। বিষয়টি হত্যা না আত্মহত্যা পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
এদিকে মমিন মিয়ার সন্তান পলাশ মিয়া জানায়, প্রতিদিনের ন্যায় আমার বাবা নদীর পাড়ে মাছ পাহারা দিতে রাতে ঘর থেকে বের হয় যায়। সকালে এলাকাবাসী বাবার ঝুলন্ত লাশ দেখে আমাদের খবর দিলে আমরা হতবাক হয়ে যাই।
 
ইত্তেফাক/এসএস