ফুলবাড়ী সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৬:৩৯
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতের করলা ক্যাম্পের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আন্তজার্তিক আইন অমান্য করে জিরো লাইনে তিন ফিট উচু টিনের বেড়া নির্মানের চেষ্টা করেছে। 
 
সীমান্তবাসী সূত্রে জানা, মঙ্গলবার সকালে ওই সীমান্তে ভারতীয় কোচবিহার জেলার দিনহাট থানার করলা এলাকার জিরো লাইনে আন্তজার্তিক পিলার নং ৯৩৪ এর সাব পিলার ৪ নং পাশে কুর্শাহাট টু দিনহাট রোর্ডের পশ্চিম পাশে প্রায় ৪০ গজ জায়গা তিনফিট টিনের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ।   
 
খবর পেয়ে বালারহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এবং বেড়া নির্মাণের তীব্র প্রতিবাদ জানান। বিজিবির তীব্র প্রতিবাদে বিএসএফ সদস্যরা জিরো লাইনে রাস্তায় টিনের বেড়া নির্মাণ বন্ধ করে।   
 
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ভারতীয় ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যদের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং সঙ্গে সঙ্গে তারা টিনের বেড়ার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। কালের মধ্যে তারা নির্মাণকৃত টিনের বেড়া খুলে ফেলবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
 
ইত্তেফাক/ইউবি