শৈলকুপায় বাসচাপায় আলমসাধু চালক নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ২০:২৩
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে বাসচাপায় আব্দুল আলিম ( ৪০ ) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আলিম গাড়াগঞ্জের ইব্রাহিম হোসনের ছেলে। 
 
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান,  ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজারে বরিশাল থেকে কৃষ্টিয়াগামী সীমান্ত হিমাচল পরিবহনের একটি বাস একটি আলমসাধুকে চাপা দেয়। এতে আলমসাধু চালক আব্দুল আলিম রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ বাসটি আটক করেছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
 
ইত্তেফাক/ইউবি