গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০জনের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ২১:১৭
গাজীপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনের প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার  বিকেল পর্যন্ত সিটির বিভিন্ন ওয়ার্ডের সাধরণ ও কাউন্সিলর পদে ২০জন মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন। 
 
নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে থেকে ১৬জন এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন। তবে এদিন মেয়র পদে কেউ মনোনয়নপত্র উত্তোলন করেননি। 
 
মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময় হলো ১২এপ্রিল, তা যাচাই-বাছাই হবে ১৫-১৬এপ্রিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় হলো ২৩ এপ্রিল। ২৪এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। 
 
ইত্তেফাক/রেজা