‘সব সময় দুঃস্থ ও অসুস্থদের রয়েছে বর্তমান সরকার’

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ২১:১৭
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে অসুস্থ মানুষের পাশে দাঁড়ালেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। 
 
মঙ্গলবার সকালে সংসদ সদস্যের যশোর সেন্ট্রাল রোড ব্যক্তিগত অফিসে প্রধানমন্ত্রীর পক্ষে চিকিৎসার জন্য ৩৭ জনকে মোট ১১ লাখ ৯০ হাজার টাকার চেক তুলে দেন এমপি মনির। 
 
এমপি মনির বলেন, দুঃস্থ, অসুস্থ, অবহেলিত ও অসহায় মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সব সময়ই রয়েছেন। অসহায় মানুষ যাতে বিনা চিকিৎসায় ধুকে ধুকে না মরে তার জন্য শেখ হাসিনার সরকার তাদের পাশে আছে ও আগামীতেও থাকবে। তাই জনবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে আগামী দিনে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান এই সংসদ সদস্য। 
 
এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক পেয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন দুঃস্থ ও অসুস্থ ব্যক্তিরা।