নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও সিমেন্ট কোম্পানির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন আহত হন।
রবিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নাটোর-পাবনা মড়াসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক ইউনুস আলী মুন্সীগঞ্জ সদরের চর সন্তোষপুর গ্রামের হোসেন আলী মাতব্বরের ছেলে। অপরজনের পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ।
খবর পেয়ে জেলা প্রশাসক গোলামুর রহমান ও ইউএনও আনোয়ার পারভেজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার জানান, উপজেলার নাটোর-পাবনা মড়াসড়কের গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী ক্রাউন সিমেন্ট কোম্পানির ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো ই ৬১-০০৪৪) বিপরীতমুখী যাত্রীবাহী বাস মিম আলিফ ট্রাভেলসের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ট্রাকের চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় কলেজ শিক্ষার্থীসহ আরো অন্তত ৪০ জন আহত হয়েছে।
ইত্তেফাক/এএম
