বরিশালের গৌরনদীতে পুকুরের পানিতে পড়ে এক শিশু মারা গিয়েছে। নিহত শিশুর নাম তামিম বেপারী (৫)। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মেদকাঠি গ্রামে রাজ্জাক বেপারী ও মুন্নী বেগম দম্পতির পুত্র। মঙ্গলবার সকালে ওই গ্রামের খননকৃত পুকুরে পড়ে তামিম মারা যায়। তার বাবা ওমান প্রবাসী।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, তামিম মঙ্গলবার সকাল ১০টার দিকে খেলতে খেলতে সবার অজান্তে নানা বাড়ির পাশে নতুন খনন করা পুকুরে পড়ে যায়। মুমুর্ষু অবস্থায় তামিমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্ব্স্থ্যা কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
