নাটোর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ ীয় নেতা, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী ও নাটোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার সন্ধ্যায় আলাইপুর তার নিজ বাসভবনে এই সাক্ষাত্পর্ব অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি শহীদুল ইসলাম বাচ্চু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহিম নেওয়াজসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।
নববর্ষের শুভেচ্ছা বক্তব্যে দুলু বলেন, আমার জন্মভূমি নাটোরে আসতে পেরে আজ আমি ভীষণ আনন্দিত। আরো বেশি আনন্দিত অনেক দিন পর সাংবাদিক ভাইদের সঙ্গে বসতে এবং কথা বলতে পেরে।
