কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার বৃত্তিতেও সেরা হয়েছে। এই বিদ্যালয়টি গত প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) শতভাগ পাস করেছে। উপজেলা পর্যায়ে শীর্ষস্থান অধিকার করে। এবার এ বিদ্যালয় থেকে ২২জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ১৩জন ট্যালেন্টপুলে, ৯জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হচ্ছে যথাক্রমে- মো. মাহামুদুল হাসান, মো. তানজিল হোসেন, মো. সোয়েব চৌধুরী, মো. জিহাদ হোসেন, মো. তাসনিমুল হাসান অর্নব, তাসনিমুল হাসান, তাসফিয়া তাসনিম ওহি, নাজিফা তাসনিম, ফারহানা রহমান, সুদীপা সমদ্দার, সুরাইয়া খানম ও ইয়ানুর পায়েল।
সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে মো. ফাহাদ, রাইসুল ইসলাম, আব্দুল্লাহ আল সিয়াম, মো. মুশফিকুর রহমান, পূর্বায়ন কর্মকার, নুসরাত জাহান সম্পা, ফাতেমা তুজ জোহরা ঈদি, আনিকা, মোসা. আফিফা আক্তার চাঁদনী।
এ ফলে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বর্তমানে ছুটিতে ভারতে অবস্থান করছেন। তিনি টেলিফোনে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই প্রতিনিধিকে বলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা ও অভিভাবকদের সচেতনতাই এ ফলাফলের পেছনে কাজ করেছে। তিনি ভবিষ্যতেও বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্য সকল মহলের সহযোগিতা কামনা করেন।
ইত্তেফাক/আরকেজি
